ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার ২৯ বছর পর আসামি আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১২৮ বার পড়া হয়েছে

হত্যা মামলার ২৯ বছর পর আসামি আটক

চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্রগ্রাম জেলার রাউজান উপজেলায় হত্যা মামলার ২৯ বছর বছর আবু বক্কর (৪৮) নামের এক আসামিকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তিকে রাউজান থানায় সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, গতকাল রোববার রাউজান থানাধীন গরীবউল্লাহ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বক্কর গরীব উল্লাহ পাড়ার মাহবুব আলমের ছেলে।

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে রাউজানে ইকবাল নামের এক ব্যক্তিকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় আবু বক্করসহ তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মামলার পর থেকে আবু বক্কর গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

ট্যাগস :

হত্যা মামলার ২৯ বছর পর আসামি আটক

আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩