ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে দুই ডেঙ্গু রোগী শনাক্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

হাকিমপুরে দুই ডেঙ্গু রোগী শনাক্ত

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হাসপাতালে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা দুইজনেই ঢাকা থেকে এসেছেন। তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রোববার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস।

শ্যামল কুমার দাস জানান, শনিবার (৮ জুলাই) সকালে শরীরে জ্বর নিয়ে দুই জন রোগী হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের রক্ত পরীক্ষা করে জানা যায়, তাদের শরীরে ডেঙ্গু রোগের জীবাণু রয়েছে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা ঢাকা থেকে ঈদের ছুটিতে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন কিশোরী রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত পুরুষের বয়স (৫২) বছর এবং কিশোরীর বয়স (১৮) বছর। এখন পর্যন্ত তাদের শরীরের অবস্থা ভালো রয়েছে। তারা দুইজনই হাকিমপুর উপজেলার বাসিন্দা

ট্যাগস :

হাকিমপুরে দুই ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩