হামের উপসর্গের কাছে হেরেছে ইউনুচ ম্যাজিক; নিহত আরও -৪
- আপডেট সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
হামের উপসর্গের কাছে হেরেছে ইউনুচ ম্যাজিক; নিহত আরও -৪
হামের উপসর্গের কাছে ড. ইউনুচ-এর ম্যাজিক হেরে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৭শ ৭৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে ঢাকা বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭শ ৮৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৬শ ৮৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৬শ ৯৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৭শ ১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৩শ ১৮ জনের হাম শনাক্ত হয়েছে।
৪ মাসে হাম ও উপসর্গে ৭শ ৮০ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২শ ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৫শ ৩৯ জন ছাড়পত্র পেয়েছেন।
















