ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

হিলিতে কাঁচামরিচের দাম বেশি রাখায় জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ১১০৩ বার পড়া হয়েছে

হিলিতে কাঁচামরিচের দাম বেশি রাখায় জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে অতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২ জুলাই) ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মীম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিক্রেতা ফারুখ হোসেন,শুশীল বসাক, জাহেদুল ইসলাম ও মেহেদী হাসানকে ১ হাজার টাকা করে ও সোহেল রানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম ঢাকা বিজনেসকে বলেন, ‘দেশের বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছে মতো দামে কাঁচামরিচ বিক্রি করছেন। এমনকি অনেকেই দ্রব্য মূল্যের যে তালিকা সেটিও টাঙিয়ে রাখেননি।এতে ভোক্তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন। তাই হিলি বাজারে এই অভিযান চালানো হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

হিলিতে কাঁচামরিচের দাম বেশি রাখায় জরিমানা

আপডেট সময় : ১০:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩