ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মশাল মিছিল

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১০১২ বার পড়া হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মশাল মিছিল

আস্থা ডেস্কঃ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ চট্টগ্রামের ফটিকছড়িতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লেলাং ইউনিয়ন ও ফটিকছড়ি পৌরসভা এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মশাল হাতে মিছিলে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ, নিহতদের স্মরণ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মশাল মিছিল

আপডেট সময় : ০১:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬