৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন
- আপডেট সময় : ০৮:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন
স্টাফ রিপোর্টারঃ
সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির চিত্রঃ-
প্রথম গ্রেড:- ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫৬,০০০ টাকা।
দ্বিতীয় গ্রেড:- ৬৬,০০০-৬৬,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ১,৩২,০০০-১,৫৩,০০০ টাকা।
তৃতীয় গ্রেড:- ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা।
চতুর্থ গ্রেড:- ৫০,০০০-৭১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা করা হয়েছে।
এ ছাড়া পঞ্চম গ্রেড:- ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা।
ষষ্ঠ গ্রেড:- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০-১,৪৩,০০০ টাকা।
সপ্তম গ্রেড:- ২৯,০০০-৬৩,৪১০ টাকা থেকে বাড়িয়ে ৫৮,০০০-১, ২৬,৮০০ টাকা।
অষ্টম গ্রেড:- ২৩,০০০-৫৫,৪৭০ টাকা থেকে বাড়িয়ে ৪৬,০০০-১,১০,৮০০ টাকা।
নবম গ্রেড:- ২২,০০০-৫৩,০৬০ টাকা থেকে বাড়িয়ে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
১০ম গ্রেড:- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০-৭৭,৩০০ টাকা করা হয়েছে।
পে-স্কেল নিয়ে বড় সুখবর
নিম্ন গ্রেডগুলোতেও বড় অঙ্কের বৃদ্ধিঃ-
১১তম গ্রেড:- ১২,৫০০-৩০,২৩০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১২তম গ্রেড:- ১১,০০০-২৭,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
১৩তম গ্রেড:- ১১,০০০-২৬,৫৯০ টাকা থেকে বাড়িয়ে ২৪,০০০-৫৮,০০০ টাকা।
১৪তম গ্রেড:- ১০,২০০-২৪,৬৮০ টাকা থেকে বাড়িয়ে ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১৫তম গ্রেড:- ৯,৭০০-২৩,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ১২,৮০০-৫৫,২০০ টাকা।
১৬তম গ্রেড:- ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৭তম গ্রেড:- ৯,০০০-২১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৪০০-৫১,৯০০ টাকা।
১৮তম গ্রেড:- ৮,৮০০-২১,৩১০ টাকা থেকে বাড়িয়ে ২১,০০০-৫০,৯০০ টাকা।
১৯তম গ্রেড:- ৮,৫০০-২০,৫৭০ টাকা থেকে বাড়িয়ে ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২০তম গ্রেড:- ৮,২৫০-২০,০১০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০-৪৮,৪০০ টাকা করা হয়েছে।
আস্থা/এমএইচ

















