ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো স্থগিত

News Editor
  • আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১১৮৯ বার পড়া হয়েছে

নদীতে তীব্র স্রোতের কারণে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর স্প্যানটি বসানোর কথা ছিলো।

সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানবহনকারী ক্রেনটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে না থাকায় স্প্যান বসানোর কার্যক্রম আগামীকাল রোববার সকাল পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সাগরে আবারো জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড়, যার নাম ‘গতি’

৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর শনিবার এই স্প্যানটি বসানোর পরিকল্পনা নেয়া হয়েছিলো। এটি বসানো সম্ভব হলে মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াতো ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচন্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো স্থগিত

আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০