শিরোনাম:
সাতক্ষীরায় ডিবির অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১
News Editor
- আপডেট সময় : ০৪:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১১৭৪ বার পড়া হয়েছে
সোহরাব হোসেন —সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আবদুর সবুর(২২)। সে বৈকারীর মৃত সেকেন্দার আলীর পুত্র।
জেলা ডিবি পুলিশের ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরীর জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বাজারের অদুরে বিজিবি ক্যাম্প এলাকায় পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ আব্দুর সবুর কে আটক করাহয়।
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমিন উদ্দিন
এঅভিযানে এসআই মোঃ মোস্তফা আলমের নেতৃত্বে এএসআই মাজেদুল ইসলাম, আশিক গালিব,বাবুল হোসেন, রাজু আহমেদসহ ও সঙ্গীয় ফোর্স অংশ নেই। তিনি আরো জানান,আটককৃত আসামীর নামে সাতক্ষীরা সদর থানায় মাদক মামলা দেওয়া হয়েছে । আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে।


























