ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রামের সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে আটক Logo আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা: রাশেদ খাঁন Logo জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু Logo হাসনাত-সারজিস বেইমানি করায় উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খান

অগ্নিসন্ত্রাস করতে জামায়াত মাঠে নামিয়েছে বিএনপি

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১১০১ বার পড়া হয়েছে

অগ্নিসন্ত্রাস করতে জামায়াত মাঠে নামিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টারঃ

জামায়াত মাঠে নামেনি, তাদের অগ্নিসন্ত্রাস করতে মাঠে নামিয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি আগুন-সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি অগণিত নারীর কোল খালি করেছে। তারা একুশে আগস্ট ঘটিয়েছে। অর্থপাচারকারী, ভোট চোর, আজিজ মার্কা নির্বাচন কমিশন বানানো বিএনপির বিরুদ্ধে খেলা হবে। বিএনপি সাম্প্রদায়িকতা করতে মাঠে নামছে।

আজ শনিবার বিকালে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোট হলে ১০টিও পাবে না। যে ঐক্যে মানুষ নেই, সেটি আন্দোলনের রূপ নিতে পারে না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে খেলা হবে। টেমস নদীর পাড়ে বিদেশে বসে ষড়যন্ত্র না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৎ সাহস থাকলে তাকে দেশে ফিরে রাজপথে নামার আহ্বান জানান তিনি। তবে ফাউল করলে খবর আছে বলেও হুঁশিয়ারি দেন কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।

আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরে রাখা যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা মাঠে আছি, মাঠেই মোকাবিলা করব। খেলা হবে আগামী নির্বাচনে। মোকাবিলা হবে। তবে ফাউল করলে খবর আছে।

ট্যাগস :

অগ্নিসন্ত্রাস করতে জামায়াত মাঠে নামিয়েছে বিএনপি

আপডেট সময় : ১০:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩