শিরোনাম:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
Astha DESK
- আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১০৭২ বার পড়া হয়েছে
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিলন রায় (৩২)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০ টায় তাকে আটক করা হয়। সে উপজেলার দিবর ধোয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত রামকমল রায়-এর ছেলে।
পুলিশের তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার আগ্রাদ্বিগুন হতে সাপাহারগামী ভেড়িয়াপাড়ায় আজিবর রহমান এর পান দোকানের সামনে থেকে ১শ টি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ আটক করা হয়।
পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















