ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টারঃ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আটক না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। এই মামলার আসামির তালিকায় তার নাম আছে দশ নম্বরে।

তিনি বলেন,”আমি জানি, আজকে যদি আমি না আসি (আদালত) তাহলে মনে করা হবে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সেজন্য আজকে এসেছি। এখন পুলিশ যদি আমাকে আটক না করে তাহলে আগামি রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করবো।”

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বুধবার হাজিরা দিয়ে শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন লতিফ সিদ্দিকী।

এদিন শাহবাগ থানার ওই মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীসহ অন্যান্য আসামিরা আদালতে হাজির দেন। তবে শাহবাগ পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাই আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী

আপডেট সময় : ০৩:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬