শিরোনাম:
অসুস্থ স্বজনকে দেখতে বিএমইউতে প্রধানমন্ত্রী তারেক রহমান
Astha DESK
- আপডেট সময় : ০১:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১০৩৭ বার পড়া হয়েছে
অসুস্থ স্বজনকে দেখতে বিএমইউতে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে অসুস্থ ভায়রা ভাইকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) রাতে বিএমইউর কেবিন যান।
জানা গেছে, প্রধানমন্ত্রীর একমাত্র ভায়রা ভাই ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা শফিউজ্জামান অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দুর স্বামী। শনিবার রাতে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।



















