ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

অ্যাসিড নিক্ষেপ মামলায় সঙ্গীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

অ্যাসিড নিক্ষেপের মামলায় সঙ্গীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেফতারির আদেশ দিয়েছেন আদালত। তাকে খুঁজছে পুলিশ। সেই সঙ্গে মিলার সহযোগী কিম জন পিটার হালদারকেও গ্রেফতারের আদেশ দেয়া হয়েছে। ওই মামলায় জামিনে ছিলেন তারা। মামলায় হাজিরা না দেওয়ায় ঢাকার অ্যাসিড দমন ট্রাইবুনালের জেলা জজ এই গ্রেফতারির আদেশ দেন।

গ্রেফতার আদেশের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, মিলা ও তার সহযোগী কিমকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতেও মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালাই, কিন্তু এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। আশা করি, শিগগিরই তাদের গ্রেফতার করে আদালতে সমর্পণ করতে পারব।

আরও পড়ুন:সালমান-ক্যাটরিনার বিপরীতে এবার ইমরান হাসমি

উল্লেখ্য, ২০১৯ সালের ২ জুন সাবেক স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম। এরপর ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে। পরে ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে উভয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন।

গত ৯ ফেব্রুয়ারি আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানা পল্লবী থানায় পৌঁছায়। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ অভিযুক্ত মিলা ও তার সহযোগী কিমকে খুঁজছে।

ট্যাগস :

অ্যাসিড নিক্ষেপ মামলায় সঙ্গীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৪:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১