ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

আদালতের নিষেধাজ্ঞায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

আদালতের নিষেধাজ্ঞায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

আস্থা ডেস্কঃ

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের দায়ার করা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। তবে তার পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে
চলিত বছরের ১৪ মার্চ জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ার করে দুদক।

২০২১-২২ অর্থ বছরে জাকির হোসেনের জমা দেয়া আয়কর নথির সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে দুদক তার অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পায়। নামে ধানমন্ডির ১ নম্বর সড়কে ৫০ লাখ ৮৪ হাজার ৮শ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ২শ ৬৩ শতাংশ জমির উপর ৭৫ লাখ ৭৫ হাজার ৭শ টাকা খরচ করে পাঁচতলা ভবন নির্মাণসহ মোট ১ কোটি ৫১ লাখ ১০ হাজার ২শ টাকার স্থাবর সম্পদ, ৩৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের টয়োটা রোস গাড়ি, নগদ ১৯ লাখ ১৯ হাজার ৯শ ৭০ টাকা, ব্যাংক হিসাবে রক্ষিত ৭২ হাজার ৫শ ৬ টাকা, ১৩ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৪শ ৭৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে আয়করে। তবে সব মিলিয়ে জাকির হোসেনের অবৈধ উপায়ে অর্জিত প্রায় ৫৭ কোটি টাকা।

ট্যাগস :

আদালতের নিষেধাজ্ঞায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩