ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তে পিবিআই

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১১৯৫ বার পড়া হয়েছে

আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তে পিবিআই

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরকে ঘিরে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। দুই কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বাংলাদেশ সংবাদ

ব্যবসায়ী মোঃ সালাহউদ্দিন ভূঞা দাবি করেছেন, ব্যক্তিগত লেনদেনের মাধ্যমে আসিফ তার কাছ থেকে ২০১৬ সালের মার্চে ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা নেন। যার মধ্যে একটি অংশ ব্যাংক হিসাবের মাধ্যমে এবং বাকি অংশ নগদে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘ সময় পার হলেও তিনি কেবল ৩৯ লাখ টাকা ফেরত পেয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি।

পাওনা টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করা হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এবং নিজের নিরাপত্তা বিবেচনায় অবশেষে রমনা মডেল থানায় একটি জিডি করেন সালাহউদ্দিন ভূঞা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তে পিবিআই

আপডেট সময় : ১০:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬