ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রথম মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রথম মামলা!

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এসময় গাড়ির ভেতরে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি উল্টোপথে বেপরোয়াভাবে চালানোর অভিযোগে মামলা করেছে ট্রাফিক পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেছেন, একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টার দিকে সার্কিট হাউজ সড়কের উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। ‘রেঞ্জ রোভার’ যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।
ওই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট দুইটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বাংলাদেশে প্রথম মামলা

আপডেট সময় : ০৪:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬