ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:ফুটবলে আবারও ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লিখে ভাগ বসালেন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে।

রবিবার রাতে ঘরের মাঠ আলিয়েঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বর্তমান জুভেন্টাস। এ নিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো টানা তিন জয় পেল জুভেন্টাস।

এই ম্যাচেই গোল করে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন রোনালদো। দু’জনেরই গোলসংখ্যা ৭৫৯টি করে। দুই গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

তবে রোনালদো তালিকায় দ্বিতীয় স্থানে থাকার কারণ ৭৫৯ গোল করতে রোনালদোর লেগেছে ১০৩৭ ম্যাচ, আর বিকন মাত্র ৪৯৫ ম্যাচে! তালিকার চারে আছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি (৭৪৬ গোল)। এরপরের স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও (৭৩৪ গোল)।

এর মধ্য দিয়ে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

ট্যাগস :

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

আপডেট সময় : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১