ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ঈদে থাকছে শাকিবের দেড় ডজন সিনেমা!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে ৭ দিন ব্যাপী ঈদ আয়োজনে নাগরিক টেলিভিশন দেশের শীর্ষ নায়ক শাকিব খানের অভিনীত ১৮ টি সিনেমা প্রচার করবে।

করোনার প্রাদুর্ভাবে এবারের ঈদ উৎসবে তেমনটা আর হচ্ছে না। গেল বছরের ঈদের মতোই এবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না শাকিবের নতুন কোনো সিনেমা। তবে শাকিব ভক্তদের জন্য সুখবর হলো বড় পর্দায় শাকিব খান অনুপস্থিত থাকলেও দেড়-ডজন সিনেমা নিয়ে ছোট পর্দায় হাজির হবেন। টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু এমন তথ্য নিশ্চিত করেছেন।

২০০৫ সাল থেকে প্রত্যেক ঈদে সিনেমা হলে মুক্তি পেয়ে আসছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা।হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। গতবারের মতো এবারেও সিনেমা হল থাকছে বন্ধ। জানা গেছে, ঈদের দিন সকাল ১১টায় প্রচার হবে ‘বিয়ে বাড়ি’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘মাই নেম ইজ খান’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’।

[irp]

এছাড়া ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টায় প্রচার হবে ‘আমাদের ছোট সাহেব’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘লাভ ম্যারেজ’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘রাজা বাবু’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘স্বামীর সংসার’।

ঈদের ‍তৃতীয় দিন সকাল ১১টায় প্রচার হবে ‘ফুল নেবো না অশ্রু নেবো’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘হিটম্যান’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘টাকার চেয়ে প্রেম বড়’।

ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’, সকাল ১১টায় ‘সবার ওপরে প্রেম’ এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-১’। পঞ্চম দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’। ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সবার ওপরে তুমি’।

সপ্তম দিন সকাল ১১টায় প্রচার হবে ‘মা আমার স্বর্গ’ এবং শাকিব খানের ১৮ নম্বর ছবি ‘সন্তান আমার অহংকার’ প্রচার হবে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে।

এদিকে, শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া কথা ছিল। কিন্তু করোনার কারণে ছবি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ‘অন্তরাত্মা’ সিনেমার প্রযোজক সোহানী হোসেন।সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

ট্যাগস :

ঈদে থাকছে শাকিবের দেড় ডজন সিনেমা!

আপডেট সময় : ০৪:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১