ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

এমপির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

এমপির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সংসদ সদস্য প্রকাশ সোলাঙ্কের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গত ২৫ অক্টোবর থেকে মারাঠিদের জন্য কোটার দাবিতে বিক্ষোভ চলছে।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) সকালে বিক্ষোভকারীরা ওই এমপির বাড়িতে আগুন দেয়। কোটাপন্থী কর্মী মনোজ জারাঙ্গে পাতিলের অনশন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন ওই এমপি। এরপরই বিক্ষোভের সূত্রপাত।

বিক্ষোভকারীরা এমপি সোলাঙ্কের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িও ভাঙচুর করেছে। চলতি বছর শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে যাওয়া অজিত পাওয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্য তিনি।

এমপি সোলাঙ্ক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আক্রমণের সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। সৌভাগ্যবশত পরিবারের সদস্য বা কর্মীদের কেউ আহত হয়নি। আমরা নিরাপদ। কিন্তু সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।

এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিশাল সাদা বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এমপি সোলাঙ্ককে বলতে শোনা যায়, ইস্যুটি (কোটা দাবি এবং এটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে ৪০ দিনের সময় বেঁধে দেওয়া) বাচ্চাদের খেলায় পরিণত হয়েছে।

তিনি বলেন, যে ব্যক্তি একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি (কোটার দাবিতে অনশনরত মনোজ পাতিলকে লক্ষ্য করে), তিনি আজ একজন স্মার্ট লোক হয়ে উঠেছেন! সূত্র-এএনআই।

ট্যাগস :

এমপির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা

আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩