ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন: মির্জা ফখরুল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১০৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন।

বুধবার দুপু‌রে ঠাকুরগাঁওয়ের হ‌রিপুর উপ‌জেলা ঈদগাহ মা‌ঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলেন, আমানত যে খেয়ানত করে তিনি মুমিন না। এ আমানতকে আমাদের রক্ষা করতে হবে।

সামনে পূজা আসছে পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অঘটন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানব ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন ঘটেছে। তার পত‌নের আগে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় দুই হাজার মানুষকে। কারও হাত চলে গেছে কারও পা চলে গেছে কারও মাথার খুলি উড়ে গেছে। এরা কেউ কলেজে পড়ত কেউবা ইউনিভার্সিটিতে পড়ত। এসব মানুষকে হাসিনা খুন করেছে।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভা‌বে রাখতে পারব। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব? উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে ফখরুল বলেন, তাদের মত (আওয়ামী লী‌গের) একই আচরণ করলে একই রকম দশা হবে আমাদেরও। সেই জন্য আমরা যারা লড়াই করেছি সংগ্রাম করেছি তাদের প্রতি আমার আকণ্ঠ অনুরোধ আপনারা নিজেদের মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন। কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না।

বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫-১৬ বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের ওপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে জামাত করার অপরাধে, আপনাদের জেলে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে।

যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে। চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন।

পবিত্র কুরআনের সূরা ইমরানের একটি আয়াত উল্লেখ করে সেটির বাংলায় অনুবাদ করে ফখরুল বলেন, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা মালিক বানাই, বাদশাহ বানাই, রাষ্ট্রপতি বানাই প্রধানমন্ত্রী বানাই আবার তাকে যেকোনো সময় রাস্তার ফকির বানিয়ে দিই।

আজকে প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেই করুন অবস্থার মধ্যে পড়েছেন।  আর যারা এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদের জেলে দিত, জুলুম করত, জমি দখল ক‌রে নিত, ব্যবসা-বাণিজ্য নিয়ে নিত, আমাদের রাজনীতি করতে দিত না। আজ তারা জেলের ভেতরে ঢুকে পড়ে আছে। এ জন‌্যই আল্লাহ তাআলা বলেন, সীমালঙ্ঘন করো না, সীমা সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করেন না।

ট্যাগস :

কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪