দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল
- আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে পানছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সঞ্চালিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল আলম ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নৈরাজ্য চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।
আস্থা/এমএইচ


















