কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন
- আপডেট সময় : ১২:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন
আস্থা ডেস্কঃ
তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর সঙ্গে থাকা বন্ধু ও স্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ঘটনাস্থলে তাদের কথাবার্তার সময় কয়েকজন লোক ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি নিজে সেখান থেকে পালিয়ে যান।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল এ তথ্য জানান।
তাদের ভাষ্য অনুযায়ী, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া গেছে।
পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্তের স্বার্থে পিবিআই নৌ পুলিশকে সহায়তা করছে।
আস্থা/এমএইচ



















