ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

Black woman in handcuffs

কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে ১১বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা। বুধবার (২৪জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ইউনুছ আলীর কন্যা (১১)কে বুধবার (২৪জুন) সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী (৬৫) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে। এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন।

শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাধে আজ (বুধবার) সকালে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ

আপডেট সময় : ১২:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬