ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

কোমরের রশি গলায়, ফাঁস লেগে গাছির মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১০৯০ বার পড়া হয়েছে

কোমরের রশি গলায়, ফাঁস লেগে গাছির মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

নাটোরে গাছ থেকে ডাব পাড়ার সময় পা পিছলে গিয়ে নিজের কোমরের রশি গলায় ফাঁস লেগে আফসার আলী নামে এক গাছির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২১আগষ্ট) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া শেকপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া পুকুরপাড়া গ্রামের মৃত জব্বার আলী ছেলে।

জানাযায়, আফসার আলী শেকপাড়া গ্রামের আরিফ শেখের বাগানের গাছ থেকে ডাব পাড়া ও গাছ পরিস্কারের কাজ করছিলেন। তিনটি গাছের কাজ শেষে পরবর্তী গাছে কাজ করার সময় পা পিছলে যায় তাঁর। এ সময় নিজের কোমরের দড়ি গলায় উঠে ফাঁস লেগে আফসার আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছে কাজ করার সময় অসুস্থ্য পড়েন ওই গাছি। অসাবধানতায় এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ট্যাগস :

কোমরের রশি গলায়, ফাঁস লেগে গাছির মৃত্যু

আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩