ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১১৩৬ বার পড়া হয়েছে
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২০ জন শিক্ষার্থীকে ১ টি করে বাইসাইকেল এবং ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে এসকল সমাগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজাবুল হক, পাবলিক হেল্থ অফিসার তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আদীবাসী নেতা সুগা মুরমু প্রমুখ।
সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে শিকার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























