ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করলো সেনাবাহীনি, আটক-২, পলাতক-১

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭০৪৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করলো সেনাবাহীনি, আটক-২, পলাতক-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খাগড়াছড়ি এর অপহরণকৃত এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় বাদশা মিয়া ও কামরুল হাসান নামের দুজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রবিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণীর ছাত্র আল রাফি (১১)কে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার হতে অপহরণ করে একদল অজ্ঞাতনামা অপহরণকারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণের খবর পেয়ে ৩০ বীর খাগড়াছড়ি জোনের সেনাবাহীনি অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার অভিযানে নামে। তারই ভিত্তিতে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর উপজেলার ২ নং ওয়ার্ড
মোহাম্মদপুর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রহিম এর ছেলে বাদশা মিয়া (২৮) নামের এক অপহরণকারীসহ অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধার করে।

পরবর্তীতে অপহরণকারী বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার হতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইটখোলা এলাকার বাসিন্দা মৃত হানিফ হোসেন
ছেলে কামরুল ইসলাম (২৩) নামের আরো ১ জন অপহরণকারীকে আটক করে।

পরে রাঁত ১০ টার সময় খাগড়াছড়ি সদর জোন হতে অপহরণকারীদেরকে খাগড়াছড়ি সদর থানার হস্থান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আব্দুল বাতেন মৃধা বলেন, দুই অপহরণকারী থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ার করা হয়েছে।

উলেখ্য, অপহরণের ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আঃ মান্নান এর ছেলে আঃ মালেক মিয়া (মালু) এখনো পলাতক রয়েছে। তাকে আটকের জন্য খাগড়াছড়ি সদর জোনের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করলো সেনাবাহীনি, আটক-২, পলাতক-১

আপডেট সময় : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫