খাগড়াছড়িতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান
- আপডেট সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
সেনাবাহিনীর প্রধানের এ পরিদর্শনকালে তিনি দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন সেনাপ্রধান। পাশাপাশি অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত রাখার জন্য তিনি সেনাসদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আস্থা/এমএইচ



















