ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

খাগড়াছড়িতে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ১১৩৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে মানবিক সেবার অংশ হিসেবে এক বৃদ্ধাকে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার মুক্তা ধর।

আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চে ৬০ উর্ধ্ব এক অসহায় বৃদ্ধ মহিলাকে এ সহায়তা প্রদান করেন।

বৃদ্ধা বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং দোয়া প্রার্থনা করেন।

এসময় পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত ১৭ ডিসেম্বর ২০২৩ইং খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিলো। ঐ সময় বৃদ্ধা আমাকে এসে বলেন, তিনি কানে শুনতে পান না। তারই অংশ হিসেবে আজকে ‘পুনাক’ এর পক্ষ থেকে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর এ ধরনের উদ্যোগ সর্বদা মানবিক সেবায় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. তানভীর হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

খাগড়াছড়িতে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেছে পুলিশ সুপার

আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪