ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

আস্থা ডেস্কঃ

সড়ক খাতে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ এবং মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসঙ্গত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

আজ ​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬