ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামি আইনশৃঙ্খলা কমিটি সদস্য Logo খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী

স্টাফ রিপোর্টারঃ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১শ ৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা একটি মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন।

আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত বাদীর আবেদন গ্রহণ করে মামলাটি প্রত্যাহারে সম্মতি দিয়েছেন আদালত।

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘মামলাটি আদালতে করা হয়েছিল। তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে প্রত্যাহারের আবেদন দেন বাদী কফিল উদ্দিন। ২৯ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে আদালত আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।’

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে হামলায় আহতের অভিযোগ এনে ২০২৪ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেছিলেন কফিল উদ্দিন। আদালত আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআই সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক এমপি মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপির কমিশনার সাইফুল ইসলাম, সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবিরসহ ২৬ পুলিশ কর্মকর্তা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীসহ ১শ ৮৭ জনকে আসামি করা হয়েছিল।

আস্থা/এমএইচ

ট্যাগস :

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী

আপডেট সময় : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬