ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫

খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ১০৮১ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পরিবেশ অধিদপ্তরের নির্দেশে খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব অভিযান চালিয়ে ১৫টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে থেকে খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি, রামগড়, মানিকছড়ি ও গুইমারায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালনা করা ১৫টি ভাটাকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

১৫টি ভাটার মধ্যে সদর উপজেলায় ৩টি, দীঘিনালায় ২টি, পানছড়িতে ২টি, রামগড়ে ৪টি, গুইমারা ও মানিকছড়িতে ৪টি ইটভাটা বন্ধ ঘোষণার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এসময় অবৈধ ভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক অবৈধ ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেয়।

খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির বক্তব্য, হাইকোর্টের যে স্থগিতাদেশ রয়েছে তা আমরা এখনো অফিসিয়ালি পায়নি সেটা পেলে আমরা ইটভাটা চালাতে পারবো এর মধ্যে প্রতিটি ভাটায় আমরা আড়াই কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। আমরা ২০১৫ সাল থেকে ইটভাটার লাইন্সেনের আবেদন-নিবেদন করে আসছি। সরকার আমাদের লাইসেন্স না দিলেও প্রতি বছর প্রতিটি ইটভাটা থেকে ভ্যাট বাবদ সাড়ে ৪ টাকা, আয়কর প্রায় ৪৭ হাজার টাকা ও ভূমিকর বাবদ ২৪ হাজার টাকা করে আদায় করে নিচ্ছে।

ঠিকাদার বলেন, ইটভাটা বন্ধ হলে খাগড়াছড়িতে চলমান সকল উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং আগামীতে নতুন কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দুরুহ হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশ মোতাবেক অবৈধ ভাটা বন্ধে অভিযান শুরু হয়েছে অবৈধ সকল ভাটা বন্ধ করা হবে।

ট্যাগস :

খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪