ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড

গরুর গোবর রাখাকে কেন্দ্র করে কৃষক খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

গরুর গোবর রাখাকে কেন্দ্র করে কৃষক খুন

জেলা প্রতিনিধিঃ শেরপুরে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে প্রতিপক্ষের হামলায় নাজিরুল ইসলাম বদন নামের এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৯ জনকে আটক করেছে।

শুক্রবার (১১ জুন) সকালে সদর উপজেলার হাওড়া নিচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বদন ওই গ্রামের মৃত চিনু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত বদনের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী জমশেদ আলীর বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলে আসছিল। আজ শুক্রবার সকালে সীমানায় গরুর গোবর রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

[irp]

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বদন তার ছেলে মোশারফ ও জোসনা নামের এক নারী প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বদন মারা যায়। অন্যদিকে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

[irp]

ট্যাগস :

গরুর গোবর রাখাকে কেন্দ্র করে কৃষক খুন

আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১