ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ Logo ছাগলকাণ্ডের আলোচিত কর্মকর্তার রায় ২১ জুলাই Logo দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি! Logo প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা Logo সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে Logo প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ

গাইবান্ধায় ৯ বস্তা সরকারি চালসহ একজন আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১২৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ৯ বস্তা সরকারি চালসহ একজন আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজির চাল কালোবাজারে পাচারের সময় এক খুচরা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে চাল জব্দসহ ব্যবসায়ীকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে রাজস গ্রামের ওয়াহাব সরকারের ছেলে সাইফুল ইসলামের কাছে সরকারি ৩০ কেজি ওজনের ৯ বস্তা চাল ক্রয় করেন শফিকুল উদ্দিন নামে এক খুচরা ব্যবসায়ী। প্লাস্টিকের বস্তায় ভরে ভ্যানযোগে চালগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়।

আটক শফিকুলের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার দুদার গ্রামে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :

গাইবান্ধায় ৯ বস্তা সরকারি চালসহ একজন আটক

আপডেট সময় : ১০:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১