ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধিঃ

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে জামালপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বুধবার রাতে (১ জুলাই) জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার মিহা নামে ওই নারী অভিযোগ করে বলেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন।

তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে তাকে একাধিকবার জোরপূর্বক আটকে রাখা হয়। পরে তাকে ও তার শিশু সন্তানকে অপহরণ করে ডাবের পানির সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে খাইয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়, এরপর সামান্য জ্ঞান ফিরলে ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্প ও কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

একইসাথে আগের স্বামীকে তালাক, নিজামের সাথে বিয়ে এবং নিজামকে ডিভোর্স দেওয়ার কাগজে অগ্রিম টিপসই নেয়। এরপর জামালপুর শহরের বোসপাড়ায় এক বাসায় টানা ১১ দিন অবরুদ্ধ রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, এসব ঘটনার বিচার চেয়ে তিনি গত ৩০ জুন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করার পর থেকে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে ওই নারী নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের দ্রুত আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুর্শেদা আক্তারের স্বামী প্রবাসী সেলিম মিয়াও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, এ আই দিয়ে তার স্ত্রীর ছবি ও অশালীন ভিডিও তৈরি করে বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন করে বলেন, মুর্শেদা আক্তার তার তৃতীয় স্ত্রী। টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদি।

এ সংক্রান্ত খবর এবং বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২ জুলাই) মাদারগঞ্জ উপজেলা বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বলেন, অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ

আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬