শিরোনাম:
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১১০৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের সালেক টেক্সটাইল মিলস কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।
রোববার দুপুরে কারখানার ওয়ারহাউসে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানায় প্রশাসনিক কর্মকর্তা নেকমত হোসেন রুবেল।
তিনি বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। গুদামে সুতা, তৈরি করা জিন্স প্যান্ট ও বিভিন্ন ধরনের মেশিন ছিল। আগুন মজুতকৃত মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের আট ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি





















