চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
- আপডেট সময় : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০৯৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
রানা সাত্তারঃ
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত শিশু রেশমি আকতার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে শিশুটি মারা যায়।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ বিহারী কলোনিতে বৃহস্পতিবার (৭ মে) সন্ত্রাসীদের গুলিতে আহত হয় ১১ বছর বয়সী শিশু রেশমি। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আহত অবস্থায় প্রথমে রেশমিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ শয্যা না পাওয়ায় একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি সবচেয়ে ছোট। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত সে। ঘটনার রাতে মায়ের জন্য পান কিনতে দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় শিশুটি।
দৈনিক আস্থা/এমএইচ






















