জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা
- আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা
আস্থা ডেস্কঃ
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টি (জাপা)-র চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে তার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন,
সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে।
আস্থা/এমএইচ



















