শিরোনাম:
চন্দনাইশে ৩ পাহাড়ি সন্ত্রাসী আটক
Astha DESK
- আপডেট সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১০৮৪ বার পড়া হয়েছে
চন্দনাইশে ৩ পাহাড়ি সন্ত্রাসী আটক
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাট এলাকা থেকে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মৃত সত্যবান ত্রিপুরার ছেলে কিলিরাম ত্রিপুরা (৩৬), বান্দরবানের আলীকদম এলাকার শিগরাং ত্রিপুরার ছেলে যেহেল ত্রিপুরা (৩৪) ও নন্দমনি ত্রিপুরার ছেলে সুভাষ ত্রিপুরা (২২)। এরা সবাই বর্তমানে পশ্চিম ধোপাছড়ির বাসিন্দা বলে জানা যায়।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৩টি রাম দা, গান পাউডার ও রশি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।






















