ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

চুমু খেতে ভয় পান সালমান খান

News Editor
  • আপডেট সময় : ০৫:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। করোনা মহামারির সময় নিজের প্যানভেলে ফার্মহাউজেই ছিলেন তিনি। কিন্তু নিউ নরমালের এ সময়ে এসে সত্যি কথা স্বীকার করলেন সাল্লু। তিনি বলেন, করোনার সময় তিনি ভীষণ আতঙ্কিত ছিলেন। এমনকি চুমু খেতেও ভয় পাচ্ছিলেন তিনি।

কয়েকদিন পরেই শুরু হবে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের পরবর্তী আসর। এ উপলক্ষে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সালমান। এই সময় তিনি বলেন, আমি শুটিংয়ে যেতে ভয় পাচ্ছি। যারা মাইক সেট করছেন, এতটাই কাছে আসছেন মনে হচ্ছে যে কোনো সময় চুমু খেয়ে বসবে। আমি ইদানীং সর্দি, কাশি এমনকি চুমু খেতেও ভয় পাচ্ছি।

শুটিংয়ে যেতে আতঙ্কের কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা বলেন, বাড়িতে ছোট শিশু আছে, আমার ভাগ্নি আয়াত। এছাড়া আমার মা-বাবা ও হেলেন আন্টিও আছেন। পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে অনেকেই বয়স্ক। যদি আমরা আক্রন্ত হই হয়তো কোনোভাবে কাটিয়ে উঠতে পারব, কিন্তু মা-বাবা ও বাচ্চাদের নিয়ে ভয় পাচ্ছি। 

আগামী ৩ অক্টোবর থেকে ভারতীয় টিভি চ্যানেল কালার্স-এ ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শোয়ের সম্প্রচার শুরু হবে। এতে অংশ নেবেন, ভারতীয় টিভি অভিনেত্রী জেসমিন বাসিন, গায়ক রাহুল বৈদ্য, অভিনেত্রী কবিতা কৌশিক, টিনা দত্ত, ন্যায়না সিং, জিয়া মানেক, অভিনেতা এজাজ খান, অভিনেত্রী স্নেহা উলাল, ইউটিউবার ক্যারিমিনাতি প্রমুখ।

ট্যাগস :

চুমু খেতে ভয় পান সালমান খান

আপডেট সময় : ০৫:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০