ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১০৫১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া সড়কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

আজ রোববার (২৬ জুলাই) বিকেলে তারাকান্দা-ধোবাউড়া সড়কে এ পথসভার আয়োজন করা হয়।

এনসিপির নেতাকর্মীরা সড়কের ওপর মঞ্চ স্থাপন করে সমাবেশে অংশ নেন। পথসভা চলাকালে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কর্মসূচি শেষ হওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন বলেন, আমরা যেসব স্থানে পথসভা করার পরিকল্পনা করেছিলাম, সেসব স্থানের জন্য প্রশাসনের অনুমতি পাইনি। পরে প্রশাসন সড়কে পথসভা আয়োজনের অনুমতি দেয়। তবে যে সড়কে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তার পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা খোলা ছিল। তাই সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, এনসিপির নেতারা প্রথমে শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা করার অনুমতি চেয়েছিলেন। সেখানে কর্মসূচি হলে মূল সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় অনুমতি দেওয়া হয়নি। পরে তাদের বাইপাস সড়কে পথসভা করার অনুমতি দেওয়া হয়। শর্ত ছিল, সড়কের এক পাশ খোলা রেখে কর্মসূচি পরিচালনা করতে হবে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু একপর্যায়ে কিছু সময়ের জন্য পুরো সড়কই বন্ধ হয়ে যায়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬