শিরোনাম:
রাজধানীতে আ.লীগের সাবেক এমপি আটক
Astha DESK
- আপডেট সময় : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
রাজধানীতে আ.লীগের সাবেক এমপি আটক
স্টাফ রিপোর্টারঃ
রাজধানী থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।



















