ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

ছেলেকে ফিরে পেতে পিতার সংবাদ সম্মেলন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

ছেলেকে ফিরে পেতে পিতার সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে কাওসার নামক এক মোবাইল ব্যবসায়ীকে বাড়ি থেকে কৌশল করে ডেকে মাইক্রোযোগে নিয়ে যাওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। ছেলেকে ফিরে পেতে বৃদ্ধ পিতা বীর মুক্তিযাদ্ধা (অব. সেনা সদস্য) সাইদুর রহমানসহ তাঁর পরিবার সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার (৩০ মে) রিপার্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সাদী’র পিতা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বলেন, গত ২১ মে দুপুর আনুমানিক সোয়া ১২ টার দিক আমার নিজ বাড়ি থেকে আমার ছেলে কাওছার হোসেন সাদি (৩০)কে, অজ্ঞাত ৪ থেকে ৫ জন ব্যক্তি সাদীর ব্যবসা প্রতিষ্ঠান গাইবান্ধা জেলার সুদরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা সুইচগেইট মোড় সাদী টেলিকম দোকানের কথা বলে নোহা মাইক্রোযোগে নিয়ে যায়। সেই থেকে আজ ১০ দিন অতিবাহিত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিনই রাতে রংপুর মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করি। এরপর তার কোন খোঁজ পাওয়া না গেলে ঘটনার ৬ দিনের মাথায় মিঠাপুকুর থানা কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়রীর পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় ২৭ মে’২৩ তারিখ একটি সাধারণ ডায়রী করি। যার নং-২০৩৮।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অপহৃত সাদীর পরিবারের পক্ষে তার পিতা বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তার বৃদ্ধা মা আফরোজা বলেন, আমার ছেলে সাদীর বয়স ৩০ বছর। জন্মের পর থেকে সাদীর নামে কোনো ধরনের অভিযোগ আমরা শুনিনি। বরং সে একজন পরহেজগার মানুষ ছিলেন।

এ সময় অপহৃত সাদীর স্ত্রী হাসনা বেগমসহ তার দুই শিশু আছিয়া (৬) ও মোহাম্মদ আলী (২) কান্নায় ভেঙ্গে পড়ে। এবং সাদীর মেয়ে শিশু আছিয়া তার বাবার ছবি হাত বোলাতে বোলাতে বলছিল আমার বাবাকে এনে দেন। সংবাদ সম্মেলন চলাকালে সাদীর পরিবার-পরিজনের কান্নায় সবার মাঝে নিস্তব্ধতা নেমে আসে।

এ বিষয় জানতে গতকাল মঙ্গলবার মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাস্তাফিজার রহমানের সাথে মোবাইল ফোনে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

পরে সংশ্লিষ্ট জিডির তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ এর সাথে কথা হলে তিনি জানান, আমরা জিডির প্রাথমিক তথ্যানুসারে ঘটনাস্থলে যাই এবং সাদীর বিষয় তথ্য-উপাত্ত সংগ্রহ করি। তার বিরুদ্ধে খারাপ কোনো অভিযোগ পাইনি। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

ছেলেকে ফিরে পেতে পিতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩