জয়বাংলা স্লোগান দেয়ায় সুনামগঞ্জে ৪১ জনের নামে মামলা: আটক-১
- আপডেট সময় : ১১:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১০৩৫ বার পড়া হয়েছে
জয়বাংলা স্লোগান দেয়ায় সুনামগঞ্জে ৪১ জনের নামে মামলা: আটক-১
স্টাফ রিপোর্টারঃ
কৃষক লীগ নেতা জামিন না মঞ্জুর করায় আদালতের ভেতর ‘জয়বাংলা’ স্লোগান দেয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় এসআই আশরাফুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার সন্ধায় ওই মামলায় এক জনকে আটক দেখিয়ে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট-এর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত আবুল খায়ের সজল সুনামগঞ্জের তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাওর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। সে সোমবার পুর্বের মামলার হাজিরা দিতে আসেন।
সুনামগঞ্জ পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম এমন তথ্য নিশ্চিত করেন।
মামলা ও আদালত সুত্র জানায়, আওয়ামী সরকার পতনের পর তাহিরপুরে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি হিসাবে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জিল্লুর আখঞ্জি সোমবার আদালতে আত্মসমর্পন করেন।
আদালতের বিচারক জিল্লুরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।
অপরদিকে জিল্লুর আখঞ্জির জামিন না মঞ্জুর হওয়ায় আদালতের থেকে কাষ্টডিতে নেয়ার সময় জামিন প্রাপ্ত বেশ কয়েকজন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্তেজিত হয়ে ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে আদালত ত্যাগ করেন।
আদালতের দায়িত্বশীল সুত্র জানায়, জিআরও এর দেয়া তালিকা অনুযায়ী কারাগারে প্রেরণকৃত কৃষক লীগ নেতা জিল্লুর-সহ অন্যদের আসামি করা হয়েছে।
অপরদিকে অভিযোগ উঠেছে, স্লোগান দেওয়ার পুর্বেই আদালতে হাজিরা দিয়ে কেউ কেউ নিজ বাড়ি তাহিরপুরে চলে গেছে, আবার অনেকেই চিকিৎসা নিতে বা চিকিৎসা দিতে কাজে স্লোগানের পুর্বেই আদালত প্রাঙ্গন ত্যাগ করার পরও হয়রানী মুলক আসামি করা হয়েছে।
অভিযুক্তরা ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে স্লোগানে জড়িতদের ও উস্কানিদাতাদের শনাক্ত করনের দাবি তুলেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, মামলার তদন্ত ও অভিযুক্তদের আটকের কৌশল হিসাবে আপাতত মামলার অন্য আসামিদের নাম প্রকাশ সম্ভব হচ্ছে না।
দৈনিক আস্থা/এমএইচ



















