ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে মাদকের পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ করে জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রমাণিকের ছেলে মমিনুল, বিরামপুর উপজেলার চাপড়া বাজারের ওয়াকিল সরকারে ছেলে সুজন ও নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুলের ছেলে জাহাঙ্গীর আলম। আসামীরা সকলেই জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাতে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩শ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও সুজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল পাঁচবিবি উপজেলার খাসবাড়ি থেকে ১শ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। এ পৃথক দুটি ঘটনায় থানায় মামলা দায়েরের পর স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

ট্যাগস :

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩