ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

জয়পুরহাটে ১৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ১৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি এলাকা হতে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করছে র‌্যাব-৫। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি উপজেলার  করিয়া দরগারঘাট এলাকা হতে ১৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫, জয়পুরহাট। আটক আবু হাসান সাজু (২৩) জয়পুরহাট সদরের কল্যানপুর গ্রামের শাহাদাতের ছেলে।

র‌্যাব জানায়, মাদক কারবারি আবু হাসান সাজু জয়পুরহাট সদরের বিভিন্ন  এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান পাঁচবিবি এলাকা দিয়ে আসবে এবং আর রাতে ওই মাদক অন্য পার্টির কাছে পৌঁছে দেওয়া হবে, এই রকম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

জয়পুরহাটে ১৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩