নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক
- আপডেট সময় : ০১:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বন্দর পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নারী-সংক্রান্ত অভিযোগ, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত ও প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহল অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। তারা বলছেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
জনস্বার্থে সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত শেষে চূড়ান্ত সত্যতা ও দায়-দায়িত্ব নির্ধারিত হবে।
দৈনিক আস্থা/এমএইচ


















