ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন Logo কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত Logo দলিল লেখক সমিতির নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয় Logo ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রশিবির সভাপতি নিহত Logo যুবদল নেতা মাসুদ হত্যার আসামী রাঙামাটিতে আটক Logo কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার Logo মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক Logo বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার Logo চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’-সালিশ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি হানজালা

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

ঝালকাঠি জেলার রাজাপুরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছর বয়সী আলমগীর হাওলাদার পেশায় গাছ ব্যবসায়ী ও কলাকোপা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে কেনা গাছ কাটতে যান আলমগীর। এরপর গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩