ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার নিজ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সী ছোট ছেলে মো. ইয়ামিন, গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছোট ছেলে মো. ইয়াসিন। ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানায়, ইয়ামিনকে সাথে নিয়ে তার মা সাহনাজ বেগম রান্না করছিল।

হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোজাখুজি শুরু করলে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অন্যদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানায়, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়ার বেগম রান্নার আয়োজন করছিল। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের চোখের আড়ালে চলে যায়।

পরে ইয়াসিনকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষনা করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ট্যাগস :

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২