ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামী আটক
- আপডেট সময় : ০২:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১০৩৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামী আটক
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে রুবেল হোসেন রাব্বী হত্যা মামলার প্রধান আসামি ঘাতক আব্দুল খালেককে আটক করেছে র্যাব-১৪।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে র্যাব-১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব- ১৪ এর কোম্পানি কমান্ডার মোঃ শামসুজ্জামান।
মোঃ শামসুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত চাঁদাবাজি এবং পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের আটক জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুর ১২টার দিকে দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় গুরুতর আহত হন নিহতের ভাই রিয়াদও। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।
দৈনিক আস্থা/এমএইচ



















