ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

News Editor
  • আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উদয়ন সামাজিক উন্নয়ন সংস্থার’ উদ্যোগে ঝালকাঠির নলছিটিতে শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন। উদয়নের নির্বাহী পরিচালক মো. মিরাজ খানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘উদয়ন সামাজিক উন্নয়ন সংস্থা’ সব সময় সমাজের পিছিয়েপড়া মানুষের উন্নয়নে জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তাঁরা ঝালকাঠি জেলায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেবেন।

ট্যাগস :

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১